শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার করার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন বলে পিএমও-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পিএমওর ক্যাবিনেট কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো পিএমওতে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী।
সরকারি ছুটি থাকলেও সকাল ১০টায় অফিসে যান তিনি, সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি এবিএম আবদুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।