1. bnglatimes@gmail.com : Bangla Times : Bangla Times
  2. info@www.banglatimes.online : বাংলা টাইমস :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

বাবার নির্বাচনী প্রচারণায় মহাকাশ বিজ্ঞানী অনন্যা

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
সংগৃহীত ছবি

কৃষ্ণগহ্বরের অন্ধকার নিয়ে গবেষণা করে যিনি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন, সেই তনিমা তাসনিম অনন্যা এখন আলোচনায় রাজনৈতিক কারণে। আন্তর্জাতিক অঙ্গণে স্বীকৃত এই মহাকাশ বিজ্ঞানী এবার মাঠে নেমেছেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তার বাবা এম এ কাইয়ুমের পক্ষে নির্বাচনী প্রচারণায়।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স নিউজ-এ প্রকাশিত প্রতিবেদনে তনিমা তাসনিম অনন্যাকে ‘এসএন টেন: সায়েন্টিস্ট টু ওয়াচ’ তালিকায় স্থান দেওয়া হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কৃষ্ণগহ্বরের পূর্ণাঙ্গ ও নিখুঁত চিত্র নির্মাণ এবং এর বৃদ্ধি ও পরিবেশগত প্রভাব বিশ্লেষণের জন্য তার গবেষণাকে বিশেষভাবে তুলে ধরা হয়। তিনি এর আগে নাসা ও সার্নে ইন্টার্নশিপ করেছেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই বিজ্ঞানীকে তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হিসেবেই দেখছেন অনেকে।

ধানের শীষের পক্ষে ঢাকা ১১ আসনে বাড্ডা, ভাটারা ও রামপুরা থানার অলিগলি থেকে শুরু করে ঘরে যাচ্ছেন এই মহাকাশ বিজ্ঞানী।

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কারণ প্রসঙ্গে তনিমা তাসনিম অনন্যা বলেন, গত ১৭ বছরে আমার পরিবারের ত্যাগের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। অসংখ্য মিথ্যা মামলার কারণে আমার বাবা দেশ ছাড়তে বাধ্য হন। বিদেশে গিয়েও তিনি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে নির্মম নির্যাতনের মুখোমুখি হন।

তিনি আরও বলেন, দল ও দেশের স্বার্থে আমার মা একাদশ সংসদ নির্বাচনে অংশ নেন। তখন তাকেও হামলার শিকার হতে হয়। আমার চাচাকে গুম করে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। শুধু রাজনৈতিকভাবেই নয়, ব্যবসা-বাণিজ্যেও আমার পরিবার চরম ক্ষতির শিকার হয়েছে।

তবে এসব ত্যাগ ও ক্ষতির মাঝেও জনগণের ভালোবাসাই তাদের শক্তি বলে উল্লেখ করেন অনন্যা। তার ভাষায়, সব ধরনের ক্ষতির কথা আমরা ভুলে যাই জনগণের ভালোবাসায়। কারণ অবকাঠামো উন্নয়নে আমার বাবার অবদানের কথা এলাকাবাসী অতীতেও ভোটের মাধ্যমে স্বীকার করেছে।

ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, গত ১৭ বছরে আমার পরিবারের প্রায় সব সদস্যের যে ত্যাগের ইতিহাস, আসন্ন নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমেই তার স্বীকৃতি দেবে—এই বিশ্বাস ও আশা নিয়েই আমরা মাঠে আছি।

বিজ্ঞানী হিসেবে আন্তর্জাতিক সাফল্য এবং নাগরিক হিসেবে রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা, এই দুই পরিচয়ের সমন্বয়েই তনিমা তাসনিম অনন্যা এখন ঢাকা-১১ আসনের নির্বাচনী আলোচনায় একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট