1. bnglatimes@gmail.com : Bangla Times : Bangla Times
  2. info@www.banglatimes.online : বাংলা টাইমস :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নির্বাচনের আগের দিনও চলবে দূরপাল্লার বাস

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
সংগৃহীত ছবি

জাতীয় নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সারাদেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
ভোটের সময় বাস চলাচলে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও পরিবহন সংশ্লিষ্টরা জানান, বেশির ভাগ চালক ও সহকারী ভোটদানে অনুপস্থিত থাকবেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ১১ তারিখে বাস চলবে। তবে, আমরা এখনো সেই দিনের টিকিটের খুব বেশি চাহিদা দেখিনি। ১০ তারিখে টিকিটের জন্য প্রচুর চাপ রয়েছে।
১২ ফেব্রুয়ারির বিষয়ে তিনি বলেন, বাস চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বেশিরভাগ কর্মী ভোটের জন্য ছুটি চেয়েছেন। আমরা তো আর না করতে পারি না। ভোট শেষে রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, সংবাদপত্র ও চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহনসহ কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট