1. bnglatimes@gmail.com : Bangla Times : Bangla Times
  2. info@www.banglatimes.online : বাংলা টাইমস :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

বিশ্বকাপের সময় ঘরোয়া টুর্নামেন্ট খেলে কত টাকা পাবেন ক্রিকেটাররা

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
ছবিঃ সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিশ্চিত হয়ে গেছে। অন্য দলগুলো যখন বিশ্বকাপ খেলবে, তখন বাংলাদেশের ক্রিকেটাররা যাতে বেকার বসে না থাকেন, সেজন্য ঘরোয়া একটি টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি থেকে। এতে অংশ নেবে লিটন দাসের ধূমকেতু, নাজমুল হোসেনের দুর্বার আর আকবর আলীর দুরন্ত একাদশ।
বিশ্বকাপে না খেলার কারণে দেশের ক্রিকেটাররা বড় ধরনের আর্থিক ক্ষতির সন্মুখীন হবেন। তাই অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে শুধু ক্রিকেটারদের ম্যাচ ফি আর প্রাইজমানি বাবদই বিসিবি খরচ করছে ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা, রানার্সআপ দল পাবে ৪০ লাখ টাকা। প্রথম পর্বের দুটি ম্যাচ জিতলে ২ লাখ টাকা করে পাবেন ক্রিকেটাররা।
শুধু তাই নয়, ম্যাচের সেরা খেলোয়াড়কে ১ লাখ টাকা করে দেওয়া হবে। টুর্নামেন্টসেরা পাবেন ৫ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক আর উইকেটশিকারি পাবেন ৩ লাখ টাকা করে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন দলের সদস্য ক্রিকেটার অন্তত ৭ লাখ টাকা আয় করতে পারবেন। রানার্সআপ দলের ক্রিকেটাররা অন্তত ৪ লাখ টাকা করে পাবেন। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে ম্যাচগুলো দেখতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট