1. bnglatimes@gmail.com : Bangla Times : Bangla Times
  2. info@www.banglatimes.online : বাংলা টাইমস :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বরিশালে জনসভার মঞ্চে তারেক রহমান

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি বরিশালে পৌঁছান।
এদিকে ২০ বছর পর তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। সড়কের দুপাশে ব্যানার প্ল্যাকার্ডে ছেয়ে গেছে শহর।
জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা জানাবেন দলের চেয়ারম্যান। জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে তাদের দেয়া অঙ্গীকার পূরণে কি করনীয় তাও জানাবেন বলে আশা করছেন বরিশালের নেতাকর্মীরা।
বিভাগের নানা সমস্যার সমাধান ও এখানকার মানুষের অধিকার রক্ষায় বিএনপি কাজ করবে বলেও প্রত্যাশা করেন তারা।

বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত ১৯ ও শরিকদের জন প্রার্থী মঞ্চ আসেন। তাদের জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান।
বরিশালের জনসমাবেশ শেষে হেলিকপ্টারযোগে ফরিদপুরে পৌঁছে নির্বাচনী জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে তারেক রহমানের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট