1. bnglatimes@gmail.com : Bangla Times : Bangla Times
  2. info@www.banglatimes.online : বাংলা টাইমস :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ফরিদপুরে তারেক রহমানের প্রথম জনসভা ঘিরে উৎসবের আমেজ

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের সমাবেশ শেষ করে দুপুরে ফরিদপুরে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বিএনপি সূত্রে জানা যায়, ফরিদপুরে এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। দলীয় প্রধানের প্রথমবারের মতো ফরিদপুরে আগমনে উচ্ছ্বাসিত রয়েছেন নেতাকর্মীরা। এ নির্বাচনী জনসভায় দুই লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা বিএনপি।
জানা যায়, জনসভাকে ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে কলেজ মাঠ ও আশপাশের এলাকাজুড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে। জনসভা উপলক্ষে আজ সকাল থেকেই শহরের দুটি প্রধান প্রবেশপথ, পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকা দিয়ে যানবাহন শহরে ঢোকা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এমনকি সমাবেশের আশপাশে পানি খাওয়ার জন্য ভ্রাম্যমাণ পানির ট্যাংকিও স্থাপন করা হয়েছে।
এ সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। সভায় এ অঞ্চলের ১৫টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, তারেক রহমান বেলা ১১টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা হবেন। দুপুর ১২টার দিকে বরিশাল বেলস পার্ক মাঠে বরিশাল বিভাগীয় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। পরে দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল থেকে ফরিদপুরে পৌঁছাবেন, আর ১টা ৪৫ মিনিটে জনসভা মঞ্চে উঠবেন। জনসভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে একই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
দেখা যায়, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে রাজেন্দ্র কলেজ মাঠে মাঠের দক্ষিণ পাশের মাঝামাঝি স্থানে ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৭ ফুট উচ্চতার একটি মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে। মাঠ ও এর আশপাশ জুড়ে ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে সাদাকালো ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে। মঞ্চে বিশাল এলইডি স্ক্রিনে তারেক রহমানের এই বক্তব্য দেখতে পারবেন মাঠে আগত নেতাকর্মীরা।
বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, তারেক রহমান আগমন উপলক্ষ্যে ফরিদপুরে সাজ সাজ রব বইতে শুরু করেছে। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা যাচ্ছে। এখানে সর্ববৃহৎ সমাগম হবে।

এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে তিনি প্রায় এক ঘণ্টার জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট